এবার ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ড্রোন তৈরি করছে পাকিস্তান। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের (সিপিইসি) গ্যাস পাইপলাইন, সেনসিটিভি ইনস্টলেশন, ব্রিজ, ড্যাম এবং সীমান্তে নজরদারি চালাতে আধুনিক প্রযুক্তিসম্পন্ন দেশীয় ড্রোন নির্মাণের দিকে জোর দিচ্ছে পাকিস্তান। ড্রোনটির নাম ‘ইউক্যাব’।

ড্রোনটি পাকিস্তানের গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডিফেন্স সলিউশনস (জিআইডিএস) তৈরি করেছে, যা ১৫ ঘণ্টা পর্যন্ত টানা উড়তে সক্ষম হবে। পাশাপাশি মিসাইল বহন করে তা শত্রুর ওপর নিক্ষেপ করতেও পারবে এই ড্রোন। তবে ড্রোনটি রিমোট কন্ট্রোলে ২৫০ কিলোমিটার সীমার মধ্যে উড়তে পারবে।

স্যাটেলাইটের সঙ্গে এটি যুক্ত করার পর রেঞ্জ কমানো যেতে পারে। এই উন্নত প্রযুক্তির সাহায্যে পাকিস্তানে বসেই সারা বিশ্বে নজরদারি চালানো সম্ভব বলে জানা গেছে। অন্যান্য দেশের ড্রোনের থেকে পাকিস্তানি এই ড্রোনে রয়েছে বেশ কিছু অন্য ধরনের বৈশিষ্ট্য।

এসএম

আরও পড়ুন.....

জালিয়াতির ১১৪০০ কোটি রুপি ফেরত দেবেন না মোদি