[b]ওয়াশিংটন:[/b] যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিশেষভাবে সজ্জিত একটি জাহাজ সিরিয়ার সবচেয়ে বিপজ্জনক রাসায়নিক অস্ত্র ধ্বংসের মিশনে অংশ নিতে সোমবার ইতালির উদ্দেশে রওনা হয়েছে। পেন্টাগন কর্মকর্তারা একথা জানান।
মুখপাত্র কর্নেল স্টিভেন ওয়ারেন সাংবাদিকদের বরেন, ভার্জিনিয়া উপকূলের নরফোক বন্দর থেকে এমভি কেপ রে নামের জাহাজটি যাত্রা শুরু করে। দুই থেকে তিন সপ্তাহের মধ্যে জাহাজটির ইতালির দক্ষিণাঞ্চলীয় গিওয়িয়া তাউরো বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
সিরিয়ার মারাত্মক রাসায়নিক অস্ত্র ধ্বংসের পরিকল্পনায় বহনযোগ্য দু’টি বৃহৎ জলবিয়োজন সিস্টেম ৬৫০ ফুট দীর্ঘ এ কার্গো জাহাজের সঙ্গে যুক্ত করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল জাহাজের ক্যাপ্টেন ও ১৩৫ সদস্যের ক্রু’র উদ্দেশে পাঠানো এক চিঠিতে বলেছেন, তারা এক ‘ঐতিহাসিক মিশনে’ যাত্রা করছেন। সূত্র: এএফপি
[b]ঢাকা, ২৮ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ[/b]
আন্তর্জাতিক
সিরিয়ার রাসায়নিক সরঞ্জাম সরাতে মার্কিন জাহাজ আসছে
ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিশেষভাবে সজ্জিত একটি জাহাজ সিরিয়ার সবচেয়ে বিপজ্জনক রাসায়নিক অস্ত্র ধ্বংসের মিশনে অংশ নিতে সোমবার ইতালির উদ্দেশে রওনা হয়েছে। পেন্টাগন কর্মকর্তারা একথা জানান।





