মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পার্লামেন্ট ভবনে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার ঘটনা ঘটেছে।

ওয়াশিংটনে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ, ভাঙচুর ও গোলাগুলির ঘটনাও ঘটেছে।

বিক্ষোভ শুরু হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প এ্কটি নতুন ভিডিও শেয়ার করেন। ভিডিওতে তিনি তার সমর্থকদের ঘরে ফিরতে অনুরোধ করেন।

ভিডিওটি প্রকাশ করার কিছুক্ষণ আগে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত জো বাইডেন ট্রাম্পের প্রতি আহ্বান জানান তার সমর্থকদের বিক্ষোভ থামাতে।

ভিডিওবার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমি আপনাদের কষ্ট বুঝি, আমি জানি আপনারা আঘাত পেয়েছেন।”

ঐ ভিডিওতে প্রেসিডেন্ট ট্রাম্প আবারো অভিযোগ তোলেন যে নির্বাচনে ‘কারচুপি’ করা হয়েছে।

তিনি বলেন, “ক্যাপিটল হিলে হামলা বিক্ষোভ নয়, এটি বিদ্রোহ।”

বিক্ষোভে চারজন নিহত
ওয়াশিংটন ডিসি’র পুলিশ জানিয়েছে ক্যাপিটল ভবনে সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন।

এর আগে পুলিশের গুলিতে এক নারী নিহত হন, পরে ‘মেডিকেল ইমার্জেন্সি’ পরিস্থিতি তৈরি হওয়ায় আহত আরো তিনজনের মৃত্য হয়।

এখন পযন্ত ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে- যাদের মধ্যে ৪৭ জনকে কারফিউ ভাঙ্গার জন্য গ্রেফতার করা হয়েছে।

আমেরিকার ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের আক্রমণ
আমেরিকার আইন-প্রণেতারা যখন নভেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক তখন আমেরিকার আইনসভা কংগ্রেসের ভবন ক্যাপিটল-এ ঢুকে পড়ে।

দিনের শুরুতে হাজার হাজার ট্রাম্প সমর্থক ‘আমেরিকা বাচাও’ নামক একটি গণজমায়েতে অংশ নিতে ওয়াশিংটনে আসে। প্রেসিডেন্ট ট্রাম্প এই জনসভায় ভাষণ দিয়ে জো বাইডেনের বিজয় অনুমোদন করার বিরুদ্ধে বক্তব্য রাখেন।

এমবি