রক্তেই অ্যাডভেঞ্চার, অতএব নিজেই নিজের জন্য নতুন চ্যালেঞ্জ স্থির করবেন, এতে আশ্চর্যের কী আছে! পিতামহের রেকর্ড ভাঙতে তাই একটানা ৩১ দিন জলের নীচে থাকতে চান ফাবিয়ঁ কুস্তো৷ ফ্লোরিডায় শুরু হয়ে গেছে সেই অভিযান৷ জাক কুস্তো৷ সমুদ্রের নীচের আশ্চর্য জগত মানবজাতির সামনে তুলে ধরার ক্ষেত্রে যাঁর অবদান কোনোদিন ভোলার নয়৷ তাঁর তোলা ভিডিও তথ্যচিত্র গোটা বিশ্বকে মুগ্ধ করেছে৷ সেই মুগ্ধ দর্শকদের মধ্যে ছিলেন নাতি ফাবিয়ঁ-ও৷ ১৯৬৩ সালে লোহিত সাগরে জাক একটানা ৩০ দিন জলের তলায় একটি অভিযান চালিয়েছিলেন৷ ‘কনশেল্ফ ২' নামের এক যানে সেই দিনগুলি ফুটে উঠেছিলো ‘ওয়ার্ল্ড উইদাউট সান' নামের এক তথ্যচিত্রে৷ স্কুবা ডাইভিং-এও নতুন মাত্রা যোগ করেছিলেন তিনি৷ ১৯৯৭ সালে মারা জান জাক কুস্তো৷ এবার ফাবিয়ঁ গত রবিবার ফ্লোরিডা উপকূলে একটি সাবমেরিন ল্যাব নিয়ে ডুব মেরেছেন৷ ৩১ দিন পরে তাঁর বেরোনোর কথা৷ ৩৭ বর্গ মিটারের এই বাসের মতো দেখতে গবেষণাগারে তাঁর সঙ্গে রয়েছেন আরও ৫ জন৷ এই সময়কালে তিনি বৈজ্ঞানিক পরীক্ষা চালাবেন এবং একটি তথ্যচিত্রও তৈরি করবেন৷ গোটা সময় জুড়ে এই অভিযানের লাইভ সম্প্রচার চলছে৷ সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের ব্যবস্থাও রয়েছে৷ ক্লাসরুমে শিশু-কিশোরদের সঙ্গে ভিডিও চ্যাট-ও করতে চান ফাবিয়ঁ৷ ‘মিশন ৩১' নামের এই অভিযানের প্রেক্ষাপটও অভিনব৷ আসলে ঠিক এই মুহূর্তে পিতামহের রেকর্ড ভাঙার কোনো পরিকল্পনা ছিল না ৪৬ বছর বয়স্ক ফাবিয়ঁ-এর৷ বছর দুয়েক আগে ‘অ্যাকোয়েরিয়াস' নামের সাবমেরিন গবেষণাগার পরিদর্শন করতে গিয়েছিলেন তিনি৷ মার্কিন প্রশাসন তখন বাজেট কমানোর চাপে পড়ে এই ল্যাবের অর্থায়ন পুরোপুরি বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিচ্ছিলো৷ রেকর্ড ভাঙার উদ্যোগের পরিকল্পনা ‘অ্যাকোয়েরিয়াস'-এর ভবিষ্যৎ আপাতত নিশ্চিত করছে৷ উল্লেখ্য, এই গবেষাণাগারে মহাকাশচারীরাও অনুশীলন করে থাকেন৷ রেকর্ড ভাঙার বিষয়টি সংবাদ মাধ্যমের দৌলতে বেশ চাঞ্চল্য সৃষ্টি করছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই৷ ফাবিয়ঁ কুস্তো কিন্তু ব্যক্তিগত খ্যাতির জন্য এই কাজ করছেন না৷ তাঁর আশা, এর ফলে জলবায়ু পরিবর্তন ও সমুদ্রের উপর তার প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়বে৷ তিনি বলেন, অর্থনীতি, ব্যক্তিগত জীবন, ব্যবসায়িক কাজকর্ম থেকে শুরু করে নিজের স্বাস্থ্য, নিজের সন্তানের স্বাস্থ্য – প্রায় যে কোনো উদ্দেশ্য সফল করতে হলে মহাসাগরের স্বাস্থ্য ভালো রাখতে হবে৷ অথচ এই মুহূর্তে তা মোটেই ভালো নেই৷ সূত্র: এপি, ডিডব্লিউ, এএফপি। [b]ঢাকা, ৩ জুন (টাইমনিউজবিডি)// টিআই।[/b]
দাদার রেকর্ড ভাঙছেন নাতি
রক্তেই অ্যাডভেঞ্চার, অতএব নিজেই নিজের জন্য নতুন চ্যালেঞ্জ স্থির করবেন, এতে আশ্চর্যের কী আছে! পিতামহের রেকর্ড ভাঙতে তাই একটানা ৩১ দিন জলের নীচে থাকতে চান ফাবিয়ঁ কুস্তো৷ ফ্লোরিডায় শুরু হয়ে গেছে সেই অভিযান৷ জাক কুস্তো৷ সমুদ্রের নীচের আশ্চর্য জগত মানবজাতির
ক্লাউড ও এআই ব্যবসায় রেকর্ড আয় মাইক্রোসফটের
প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের আয় আবারও নতুন রেকর্ড গড়েছে। ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির মোট আয় হয়েছে ৯২ দশমিক ৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ শতাংশ বেশি। এ নিয়ে টানা ১০ প্রান্তিকে আয়ের নতুন রেকর্ড করল প্রতিষ্ঠানটি।
বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার
শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে যে আন্দোলন শুরু হয়েছিল, তা এখনও অব্যাহত আছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে এক মাসে রাজধানী প্যারিস থেকে রেকর্ড ১ হাজার ২৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
‘না খেয়ে দিন কাটে, দাম বাড়ে ধাপে ধাপে’ ২৫২ টাকা একলাফে বাড়িয়ে গ্যাসের নতুন রেকর্ড, দিশেহারা সাধারণ মানুষ
বিশেষ প্রতিবেদন: ১,৫৮৫ টাকা থেকে এক লাফেই ১,৮৩৭ টাকা! মাত্র ছয় মাসের ব্যবধানে পরপর পঞ্চমবারের মতো বাড়ানো হলো রান্নার কাজে ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম। সরকারি হিসাবে এক ধাক্কায় দাম বেড়েছে ২৫২ টাকা, তবে দেশের খুচরা বাজারে নির্ধারিত এই মূল্যের চেয়েও এক থেকে দুই শত টাকা বেশি দিয়ে সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন ভোক্তারা।
ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৫ জনের মৃত্যু
খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা জেলার হাসপাতালগুলোতে ৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়। একই সময়ে বিভাগে নতুন করে ২৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
অভিষেকের রেকর্ড সেঞ্চুরিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল ভারত
অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিংয়ের পর ভারতের বোলারদের দাপটে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে ভারত। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টিতে ১২৭ রানের জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকরা।
















