সিরিয়ার গৃহযুদ্ধের সাথে সংশ্লিষ্ট সন্দেহে যুক্তরাজ্যের ৪ নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার সকালে তাদের আটক করা হয়।
এদের মধ্যে গুয়েনতানামোবে কারাগারের সাবেক বন্দি মুয়াজ্জেম বেগ রয়েছেন। তাকে আটক করা হয় বার্মিংহাম থেকে।
আটক বাকি ৩ জনের মধ্যে ৩৬ বছর বয়সী একজন পুরুষকে শিয়ারলে থেকে এবং ৪৪ বছর বয়সী এক নারী ও তার ২০ বছর বয়সী সন্তানকে স্পার্কহিল থেকে আটক করা হয়।
[b]কে এই মুয়াজ্জেম বেগ[/b]
বৃটেনের দৈনিক দ্যা গার্ডিয়ানের প্রতিবেদন বলা হয়, মুয়াজ্জেম বেগের বিরুদ্ধে বিদেশের একটি সন্ত্রাসী ট্রেনিং কেম্পে অংশগ্রহণের অভিযোগ আনা হয়েছে।
২০০২ সালে বেগ নিজ পরিবারের সদস্যদের সাথে পাকিস্তান যায়। সেখানে তাকে আটক করার পর আফগানিস্তানে অবস্থানকারী মার্কিন সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
এরপর বেগকে গুয়েনতানামোবে কারাগারে আটক রেখে নির্যাতন করা হয়। ৩ বছর পর ২০০৫ সালে মুক্তি পান তিনি। এসময় তার বিরুদ্ধে কোনো অভিযোগ দাড় করাতে পারেনি মার্কিন সেনাবাহিনী।
মুক্তি পাওয়ার পর নিজের বন্দিজীবনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে লেখেন 'শত্রু যোদ্ধা' নামে একটি বই। শুধু বই লিখেই বসে থাকেননি মোয়াজ্জেম বেগ। কারগারে আটক বন্দিদের ন্যায় বিচার নিশ্চিত এবং যুদ্ধ বন্ধের জন্য আন্দোলন শুরু করেন।
২০১২ সালে তিনি সিরিয়া যান বেগ। এছাড়া সিরিয়ার গৃহযুদ্ধে আমেরিকা ও যুক্তরাষ্ট্রের 'বিতর্কিত' ভূমিকা নিয়ে তিনি গবেষণা করছেন। নিজের গবেষণা এবং সিরিয়া ভ্রমন এসব কিছু নিয়ে বেশ খোলামেলাভাবে লেখালেখি করতেন গুয়েনতানামোবে কারাগারের সাবেক এই বন্দি।
২০১২ সালে তিনি সিরিয়া যান। এছাড়া সিরিয়ার গৃহযুদ্ধে আমেরিকা ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে তিনি গবেষণা করছেন। এসব কিছু নিয়ে বেশ খোলামেলাভাবে লেখালেখি করতেন বেগ।
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই
[/b]