ইরানের সংসদ স্পিকারের উপদেষ্টা আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, লেবাননের প্রধানমন্ত্রী সা'দ হারিরির পদত্যাগের সিদ্ধান্ত বিস্ময়কর। এ সিদ্ধান্ত ইসরাইলের স্বার্থ রক্ষা করবে।

সা'দ হারিরির পদত্যাগের পর আল-আলম টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, এটি একটি তাড়াহুড়োমূলক পদক্ষেপ। সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের (আইএস) পরাজয়ের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে খণ্ড-বিখণ্ড করার পরিকল্পনাসহ মার্কিন ও ইসরাইলি নানা ষড়যন্ত্রের ব্যর্থতার সঙ্গে এ পদত্যাগের সম্পর্ক রয়েছে।

তিনি আরও বলেন, সা'দ হারিরির পদত্যাগের কারণে লেবাননে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হবে। লাভ হবে দখলদার ইসরাইলের।

লেবাননের প্রধানমন্ত্রী সা'দ হারিরি আজ সৌদি আরর সফরে গিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি দাবি করেছেন, লেবাননে ২০০৫ সালে সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরিকে হত্যার সময়কার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাকেও হত্যা করা হতে পারে।

এমবি