ইইউ’র পার্লামেন্ট নির্বাচনে ইইউ বিরোধী ও ডানপন্থী দলগুলো ব্যাপক বিজয় পেয়েছে। ফ্রান্সের প্রধানমন্ত্রী একে ‘রাজনৈতিক ভূমিকম্প’ বলে বর্ণনা করেছেন। ফ্রান্সের ডানপন্থী দ্য ফ্রেঞ্চ ন্যাশনাল ফ্রন্ট ও ব্রিটেনের ইইউ বিরোধী ইউকে ইন্ডিপেনডেন্স পার্টি নির্বাচনে যথেষ্ট ভালো ফল করেছে। পার্লামেন্টের ৭৫১ আসনের মধ্যে এসব দল ১৪০ আসনে জয়ী হচ্ছে। সোমবার প্রদর্শিত ফলাফল থেকে এ কথা জানা গেছে। বিশ্লেষকরা বলছেন, এ ফলাফলের অর্থ অনেকেই চাচ্ছে ইইউ’র শক্তি খর্ব কিংবা এর সম্পূর্ণ বিলুপ্তি। নির্বাচনে দ্য ফ্রেঞ্চ ন্যাশনাল ফ্রন্ট ২৫ শতাংশ এবং ইউকে ইন্ডিপেনডেন্স পার্টি পেয়েছে ২৭ শতাংশ ভোট। ইউকে ইন্ডিপেনডেন্স পার্টির নেতা নিগেল ফারাগ বলেন, ‘আমরা তীব্রভাবে আঘাত করতে পেরেছি।’ তবে সার্বিক ফলাফলে দেখা গেছে মধ্যডানপন্থী ইউরোপীয়ান পিপলস পার্টি ২১২ আসনে জিতে শীর্ষে রয়েছে। সূত্র: এএফপি। [b]ঢাকা, ২৬ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]