এক কাশ্মীরি যুবককে গাড়ির সঙ্গে নির্মমভাবে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে ভারতীয় সেনা বাহিনী। কাশ্মীরের বাদগামের ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে এক যুবককে চলন্ত মিলিটারি জিপের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা হয়েছে।

শুক্রবার, ট্যুইটারে ওই ভিডিও পোস্ট করেছেন ওমর আবদুল্লাহ। তার অভিযোগ, পাথর নিক্ষেপকারীদের রুখতে এমন বর্বর পন্থা নিয়েছে সেনা বাহিনী। বিষয়টি নিয়ে তদন্তের দাবিও করেছেন তিনি।

তিনি বলেন, জওয়ান নিগ্রহের ঘটনায় দেশ জুড়ে যে প্রতিবাদ হয়েছে তা কাশ্মীরিদের ক্ষেত্রে কখনোই হয় না। সবার কাশ্মীর চাই অথচ কাশ্মীরি চাই না।

টাইমনিউজবিডি.নেট/মাহমুদ