আল কায়েদা প্রধান আয়মান আল জাওয়াহিরির ভাইসহ মোট ৬৭ জন আল কায়েদা সদস্যের বিচার স্থগিত করেছে মিশরের একটি আদালত।
জঙ্গি দল গঠন করে হামলা চালানোর অভিযোগে আল কায়দা সদস্যদের বিরুদ্ধে শনিবার রায় ঘোষণার কথা ছিল। কিন্তু সেটি স্থগিত করেছে আদালত।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিনা জানিয়েছে, কায়রোর আদালত আরো বিচারবিবেচনার জন্য আগামী ১০ আগস্ট পর্যন্ত রায় ঘোষণা স্থগিত করেছে।
২০১৩ সালের আগস্টে সেনাপ্রধান সিসি নির্বাচিত প্রেসিডেন্ট মোহম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করলে দেশটির সাধারণ মানুষরা বিক্ষোভ করলে তাদের উপর চরম অত্যাচার করে সেনাবাহিনী। সেই সময় মোহাম্মদ আল জাওয়াহিরিকে আটক করা হয়।
আল কায়েদার সঙ্গে সম্পর্ক যুক্ত একটি সন্ত্রাসী দল সংগঠন করে সরকারি স্থাপনা, নিরাপত্তা বাহিনী ও মিশরের খ্রিষ্টানদের উপর হালমার পরিকল্পনা করার অভিযোগ আনা হয়েছে জাওয়াহিরি ও তার সহযোগীদের বিরুদ্ধে। তার তাদের আইনজীবী এসব অীভযোগ অস্বীকার করেছেন।
জেডআই





