জার্মান পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, ভূমধ্যসাগরে সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসে সহায়তা করার বিষয়টি বিবেচনা করছে জার্মানি৷ এর আগেও কিছু রাসায়নিক অস্ত্র ধ্বংসে সহায়তা করেছিল বার্লিন৷
জার্মানির সশস্ত্র বাহিনী ‘বুন্ডেসভার' সম্ভবত নতুন এক মিশনে অংশ নিতে যাচ্ছে৷ জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, ভূমধ্যসাগরে সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের কাজে মার্কিনীদের সহায়তা করবে জার্মানি৷ রাসায়নিক অস্ত্র ধ্বংসের কাজ মূলত একটি মার্কিন জাহাজে করা হবে৷ জার্মান নৌবাহিনী সেই জাহাজটির নিরাপত্তা দিতে পারে৷
জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী, বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সিরিয়ার শাসকগোষ্ঠীকে ২০১৪ সালের জুন মাসের মধ্যে সব রাসায়নিক অস্ত্র ধ্বংস করতে হবে৷ তবে এই প্রক্রিয়ায় ইতোমধ্যে ধীরগতির অভিযোগ উঠেছে৷ সেদেশের সরকার দু'টি গুরুত্বপূর্ণ সময়সীমা লঙ্ঘন করেছে৷ বাশার সরকার অবশ্য জানিয়েছে, সিরিয়ায় অভ্যন্তরীণ সংঘাতের কারণে অস্ত্র ধ্বংসের প্রক্রিয়া ব্যাহত হচ্ছে৷
এদিকে, রাসায়নিক অস্ত্র ধ্বংসের জন্য মার্কিন শিপ ‘এমভি কেপ রে' প্রস্তুত করা হয়েছে৷ ৬৪৮ ফুট লম্বা এই কার্গো শিপটি সাধারণত ত্রাণ সরবরাহের কাজে ব্যবহার করা হয়৷ দক্ষিণ ইটালির একটি বন্দরে ঐ জাহাজটিতে ৬৫০ মেট্রিক টন রাসায়নিক দ্রব্য তোলা হবে৷
ভূমধ্যসাগরের ঠিক কোন অংশ রাসায়নিক অস্ত্র ধ্বংসের কাজ করা হবে, তা অবশ্য জানায়নি মার্কিন কর্মকর্তারা৷ তবে আগামী ৩১ মার্চের মধ্যে কেপ রে মিশন সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে৷
সিরিয়া সঙ্কট নিরসনে জেনেভায় শান্তি আলোচনা চলছে৷ তবে আলোচনা চলাকালে গৃহযুদ্ধে প্রাণহানি থেমে নেই৷ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী, জেনেভায় গত ২২ জানুয়ারি দ্বিতীয় পর্যায়ের শান্তি আলোচনা শুরুর পর থেকে প্রতিদিন গড়ে ২৩৬ ব্যক্তি প্রাণ হারাচ্ছেন৷
জেনেভা আলোচনা থেকে সুনির্দিষ্ট কোনো ফলাফলও এখনো পাওয়া যায়নি৷ সিরিয়া সরকারের বিরোধী পক্ষ ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রস্তাবিত ‘বিদেশি যোদ্ধাদের' সরিয়ে নেয়া এবং নির্বাচনের পরিকল্পনা নিয়ে আলোচনায় সরকার এখনও রাজি হয়নি৷ বরং সরকার তাদের ভাষায় ‘সন্ত্রাসীদের' বিরুদ্ধে যুদ্ধের বিষয়টি নিয়ে আলোচনায় আগ্রহী৷ সূত্র: ডিপিএ, এএফপি
[b]ঢাকা, ১৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংস করবে জার্মানি
জার্মান পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, ভূমধ্যসাগরে সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসে সহায়তা করার বিষয়টি বিবেচনা করছে জার্মানি৷ এর আগেও কিছু রাসায়নিক অস্ত্র ধ্বংসে সহায়তা করেছিল বার্লিন৷ জার্মানির সশস্ত্র বাহিনী ‘বুন্ডেসভার' সম্ভবত নতুন এক মিশনে অংশ নিতে যাচ্ছে৷ জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, ভূমধ্যসাগরে সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের কাজে মার্কিনীদের সহায়তা করবে জার্মানি৷ রাসায়নিক অস্ত্র ধ্বংসের কাজ মূলত একটি মার্কিন জাহাজে করা হবে৷ জার্মান নৌবাহিনী সেই জাহাজটির নিরাপত্তা দিতে পারে৷
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ডের রায়
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। মাঠপর্যায়ে দায়িত্বরত ব্যক্তিদের মাধ্যমে সিরীয় জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধে তাঁর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কথা জানিয়ে এ রায় দিয়েছেন দামেস্কের চতুর্থ ফৌজদারি আদালত।
সিরিয়ায় মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫
সিরিয়ার দিয়ের আল-জোর ও রাজধানী দামেস্কের মধ্যবর্তী মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছে।
সিরিয়ায় ফরাসি প্রেসিডেন্টের হোটেলের কাছে বোমা বিস্ফোরণ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রাঁর সিরিয়া সফর চলাকালীন রাজধানী দামেস্কে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
হিজবুল্লা ইস্যুতে ইসরায়েলকে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চাইলেন ট্রাম্প
বিশ্বের বৃহত্তম সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাকে দমনের নামে লেবাননে যে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), তার কঠোর নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননে আইডিএফের অভিযানকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি চুক্তির পথে ‘বড় বাধা’ বলেও উল্লেখ করেছেন তিন।
সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের
ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই যুক্তরাষ্ট্র সিরিয়ায় থাকা তাদের সেনাবাহিনীর অবশিষ্ট বড় অংশ প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে। হোয়াইট হাউজের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, দেশে সন্ত্রাসবিরোধী লড়াই এখন সিরিয়ার সরকারের নেতৃত্বে চলবে এবং বড় পরিসরে মার্কিন সামরিক উপস্থিতির আর প্রয়োজন নেই। সূত্র: বিবিসি।
















