মিশরে বিস্ফোরণে ঊর্ধ্বতন এক বিচারকসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

জানাগেছে,নিহত বিচারকের নাম রাশওয়ান হুসেইন।

রোববার গিজা শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম গুলোতে এখবর প্রচার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, কোনো গ্যাসলাইনে লিক থেকে এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে থাকতে পারে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এবি