ভারতের উত্তরপ্রদেশে মহাকুশল এক্সপ্রেস নামের একটি ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়ে ১৮ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। দিল্লির নিজামুদ্দীন থেকে মধ্যপ্রদেশের জাবালপুর যাওয়ার পথে বুধবার দিবাগত মধ্যরাতে উত্তরপ্রদেশের কুলপাহারের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় উদ্ধার কাজ অব্যাহত রেখেছে নিরাপত্তা কর্মীরা।
জানা গেছে, ট্রেনটি দিল্লি থেকে মধ্যপ্রদেশের জাবালপুর যাচ্ছিল। এসময় রাজধানী থেকে ২৭০ কিমি দূরে ল্যাখন্য নামক স্থানে ট্রেনের ৭ টি বগি লাইনচ্যুত হয়। এতে কিছু সংখ্যক মানুষ আহত হন। রেলপুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করছেন। তবে দুর্ঘটনার কারণ সম্বন্ধে এখনো কিছু জানা যায়নি।
জেড





