মিয়ানমারের দক্ষিণাঞ্চলে একটি সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, গতকাল শনিবার (১৯ মার্চ) আইয়ারওয়াদির পাথেইন-চৌংথা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুই পুরুষ, তিনজন নারী এবং বাকি দুজন শিশু।

আইয়ারওয়াদি পুলিশের এক কর্মকর্তা বলেন, একটি প্রাইভেট কার ও একটি এক্সপ্রেস বাসের মধ্যে সংঘর্ষে আগুন ধরে যায়। এতে সাতজন আরোহী নিহত হন।

ওই কর্মকর্তা আরো বলেন, এক্সপ্রেস বাসের যাত্রীরা গুরুতর আহত হননি। কারণ তারা সবাই দুর্ঘটনার পর বাস থেকে নেমে গেছে। নিহতেরা সবাই প্রাইভেট কারের যাত্রী। আগুন লাগার পর প্রাইভেটকারের দরজা খোলার চেষ্টা করলেও ব্যর্থ হওয়ায় এই হতাহতের ঘটনা ঘটে।

উদ্ধারকারী দল জানায়, আহতদের প্যাথিন হাসপাতালে আনা হয়েছে।

এবিএস