রাশিয়ায় একটি রবিনসন-৪৪ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩ জন নিহত হয়েছেন। দেশটির জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রণালয় এটা নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, 'এই মুহূর্তে আমাদের জানামতে তিন জন নিহত হয়েছে। দুর্ঘটনাস্থলে এখন উদ্ধারকাজ চলছে'।

জানা গেছে, মঙ্গলবার বিকালে রাশিয়ার কামচাটকা উপদ্বীপে রবিনসন-৪৪ নামে একটি ব্যাক্তিগত হেলিকপ্টার বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে বিধ্বস্তের কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ।সূত্র: ইন্টারফ্যাক্স

এআই