সিরিয়ার একজন সংসদ সদস্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন।
দেশটির সংসদ স্পিকার মোহাম্মাদ লাহাম এই খবর দিয়েছেন। আগামী ৩ জুন সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি সম্প্রতি ঘোষণা দিয়েছিলেন। তার ওই ঘোষণার দুই দিন পর প্রেসিডেন্ট পদে প্রার্থী হলেন মাহির আবদুল হাফিজ হাজ্জার নামের এই সংসদ সদস্য।  
হাজ্জার ১৯৬৮ সালে সিরিয়ার আলেপ্পোয় জন্মগ্রহণ করেছেন। তিনি ১৯৮৪ সাল থেকে দেশটির কমিউনিস্ট পার্টির সদস্য। সিরিয়ায় আসাদ বিরোধী চলমান সংকট শুরু হওয়ার পর থেকে হাজ্জার শান্তিপূর্ণ আন্দোলনে যোগ দিয়েছিলেন।
সিরিয়ায় এই প্রথম সরকারি উদ্যোগে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে সরকারি উদ্যোগে কেবল একজন প্রার্থীর অংশগ্রহণে গণভোট অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু দেশটির সংবিধানে সংশোধনী এনে এই পদ্ধতি পরিবর্তন করা হয়েছে।
গত কয়েক বছর ধরে দেশটিতে গৃহযুদ্ধ চলছে। এই যুদ্ধে কয়েক লাখ লোক মারা গেছে।
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]