রাশিয়ায় ১,০০০ কোটি ডলার অর্থ বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে সৌদি আরব। আগামী পাঁচ বছরে এই অর্থ বিনিয়োগ করবে রিয়াদ। কূটনৈতিক সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার জন্য সৌদি সরকার তেল-প্রতিদ্বন্দ্বি রাশিয়ায় এ বিনিয়োগ করতে চাইছে।
এ নিয়ে এরইমধ্যে ‘রুশ ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড’ বা আরডিআইএফ’র সঙ্গে রিয়াদের একটি চুক্তি সই হয়েছে। বিনিয়োগের অর্থ মূলত কৃষি, স্বাস্থ্য, খুচরা ও আবাসন খাতে ব্যয় করা হবে।
সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান সম্প্রতি রাশিয়া সফর করার পর এ বিনিয়োগের কথা ঘোষণা করা হলো। সৌদি যুবরাজের সফরকে অনেকে অস্বাভাবিক বলে সন্তব্য করেছেন কারণ সৌদি আরব হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ দেখভালের প্রধান মিত্রদেশ।
সৌদি আরব রাশিয়ায় এমন সময় এ বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের ঘোষণা দিল যখন আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্কে মারাত্মক টানাপড়েন সৃষ্টি হয়েছে। রেডিও তেহরান
ইআর





