চিলির উপকূলে ৮.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় ৫ জন নিহত হয়েছেন। দেশটির উত্তর অংশে এই ভূমিকম্প আঘাত হানার পরপরই পুরো ল্যাটিন আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় তীরবর্তী অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
মার্কিন ভূ-তাত্বিক জরিপ (ইউএসজিএস) এই তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা ৪৬ মিনিটে (বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা ৪৬ মিনিটে) ভূমিকম্পটি আঘাত হানে। সমুদ্র তলদেশের মাত্র ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।
দেশটির উত্তরাঞ্চলীয় খনি শহর লিকুইকের ৮৬ কিলোমিটার উত্তরে ভূমিকম্পটি আঘাত হানে।
এরই মধ্যে চিলির উপকূলে ৬ ফুট উচু সামুদ্রিক ঢেউ আঘাত হেনেছে বলে জানা গেছে।
ভূমিকম্প আঘাত হানার পরপরই উপকূলীয় এলাকার লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র: বিবিসি
[b]ঢাকা,২এপ্রিল,টাইমনিউজবিডি//এসএইচ[/b]
আন্তর্জাতিক
চিলিতে ৮.২ মাত্রার ভূমিকম্পে নিহত ৫, সুনামির আশাঙ্কা
চিলির উপকূলে ৮.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় ২জন নিহত হয়েছেন। দেশটির উত্তর অংশে এই ভূমিকম্প আঘাত হানার পরপরই পুরো ল্যাটিন আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় তীরবর্তী অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন ভূ-তাত্বিক জরিপ (ইউএসজিএস) এই তথ্য জানিয়েছে





