আফগানিস্তানে মার্কিন পাইলটবিহীন বিমান বা ড্রোন হামলায় প্রায় ২৬ জন নিহত হয়েছেন।
ইরানের স্যাটেলাইট টিভি চ্যানেল প্রেস টিভি জানিয়েছে ররিবার দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে ড্রোন হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছে। এ ছাড়া, মার্কিন ড্রোন গতকাল নানগারহার প্রদেশেও হামলা চালিয়েছে এবং এতে নিহত হয়েছে অন্তত আরো পাঁচজন ।
এদিকে, মার্কিন হামলা ও হতাহতের ঘটনার প্রতিবাদ জানিয়ে ওই দুই প্রদেশের জনগণ ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে।
২০০১ সাল থেকে সন্ত্রাসবাদ দমনের নামে আফগানিস্তান, পাকিস্তান ও ইয়েমেনে আমেরিকা বহুবার ড্রোন হামলা চালিয়েছে এবং এসব হামলায় এ পর্যন্ত এ তিন দেশের নারী ও শিশুসহ বহু নীরিহ মানুষ নিহত হয়েছে। সূত্র: আইআরআইবি
ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





