সৌদি আরবের তহবিলে প্রতিষ্ঠিত আন্তঃধর্মীয় সংলাপের প্রধান কার্যালয় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।
দেশটিতে এটির উপস্থিতি নিয়ে কয়েক বছর ধরে রাজনৈতিক বিতর্কের পরিপ্রেক্ষিতে শুক্রবারে এমন ঘোষণা এসেছে।
২০১২ সালে আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজজ আন্তর্জাতিক কেন্দ্র (কেএআইসিআইআইডি) প্রতিষ্ঠিত হয়েছিল।
সমালোচকেরা বলেন, সৌদি আরবের মানবাধিকারের লঙ্ঘনের অপরাধ ঢাকতে এটিকে মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে।
এই কেন্দ্রটি বন্ধ করার দাবিতে ২০১৯ সালে পার্লামেন্টে ভোটের আয়োজন করেন অস্ট্রীয় আইনপ্রণেতারা।
সৌদিতে ১৮ বছর বয়সী এক কিশোরকে মৃত্যুদণ্ড দেওয়ার পর প্রতিবাদে সরব হয়ে ওঠেন তারা।
শুক্রবার এক বিবৃতিতে কেএআইসিআইআইডি’র মহাসচিব ফয়সল বিন মোয়াম্মর বলেন, ভিয়েনা থেকে সংস্থাটির প্রধান কার্যালয় অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কেন সরিয়ে নেওয়া হয়েছে, সেই কারণ ব্যাখ্যা করেননি তিনি।
নতুন কোন দেশে কার্যালয়টি স্থাপন করা হবে, তা নিয়ে পরামর্শ চলছে বলে জানান ফয়সল বিন মোয়াম্মর।
ব্যাপক জাঁকজমকের সঙ্গে জাতিসংঘের তখনকার মহাসচিব বান কি-মুনসহ বিশ্বের প্রধান ধর্মগুলোর জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে কার্যালয়টির উদ্বোধন করা হয়েছিল।
অস্ট্রিয়া, স্পেন ও সৌদি আরবের মধ্যকার চুক্তির ভিত্তিতে এটি প্রতিষ্ঠত হয়েছিল।ফরাসি বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।
এএস





