সিরিয়া সীমান্ত থেকে টহল দিয়ে আসার সময় গোলান মালভূমিতে গ্রেনেড বিস্ফোরণে ইহুদিবাদী ইসরাইলের ২ সেনা নিহত হয়েছেন। ইসরাইলি সেনাদের একটি পর্যবেক্ষণ ফাঁড়ির কাছে সংঘটিত এ বিস্ফোরণে আরো ৩ সেনা আহত হয়েছেন।

রোববার সকালের দিকে মাউন্ট হারমনের পাদদেশে মাজদাল শামস এলাকায় এ বিস্ফোরণ ঘটে।

একটি জিপে করে চালক ও চার সেনা যাওয়ার সময় গাড়িটি গ্রেনেড বিস্ফোরণের কবলে পড়ে। ঘটনাস্থলেই মারা যায় চালকসহ এক সেনা। বাকি তিন সেনা সামান্য আহত হয়।

হুসাম থাফাস নামে ২৪ বছর বয়সী চালক পাশের একটি গ্রামের অধিবাসী। নিহত ২০ বছর বয়সী অন্য সেনা শ্লোমো রেনডেনাউ মার্কিন বংশোদ্ভূত নাগরিক।বিস্ফোরণের পিছনে কারা রয়েছে এ বিষয়ে এখন পর্যন্ত কোন তথ্য পাওয়া যায় নি

গ্রেনেড বিস্ফোরণের কারণ নিয়ে পরস্পর-বিরোধী খবর পাওয়া যাচ্ছে। বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে তেল আবিব।

জেড