গাজা, সুদান এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে মহাসচিব তার বক্তব্যে বলেন, ‘৮০ বছর আগে যুদ্ধে পুড়ে যাওয়া পৃথিবীতে নেতাদের সংঘাতের পরিবর্তে শান্তি বেঁছে নেওয়ার মাধ্যমে জাতিসংঘের জন্ম হয়েছিল। তবে ৮০ বছর পর, আমরা আবার সেই প্রশ্নের মুখোমুখি হচ্ছি, যে প্রশ্নের মুখোমুখি এই সংস্থার প্রতিষ্ঠাতারা হয়েছিলেন।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো আছে, সেগুলোর মোকাবিলা করতে, জাতিগুলোকে একত্রিত করতে এবং বিভেদ দূর করতে বিশ্বের এখন আমাদের বিশেষ ক্ষমতা, মানুষকে এক ছাতার নিচে নিয়ে আসার শক্তি এবং আমাদের দূরদর্শিতার প্রয়োজন।
মহাসচিবের পর জাতিসংঘের দীর্ঘদিনের রীতি অনুযায়ী অধিবেশনে সদস্য দেশগুলোর মধ্যে সবার আগে বক্তব্য রাখেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি তার ভাষণে ২০২২ সালের নির্বাচনে হেরে যাওয়ার পর ক্ষমতায় টিকে থাকার প্রচেষ্টার জন্য অতি-ডানপন্থী নেতা জাইর বলসোনারোর সাম্প্রতিক দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টি দ্রুত তুলে ধরছেন।
এদিকে ব্রাজিলের প্রেসিডেন্টের পর বক্তব্য রাখবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এক বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাষণে বিশ্বব্যাপী মার্কিন শক্তির ‘পুনর্জাগরণ’ এবং মাত্র আট মাসে সাতটি বৈশ্বিক যুদ্ধ ও সংঘাতের সমাপ্তিসহ তার ‘ঐতিহাসিক সব সাফল্য’ তুলে ধরবেন।
বিজ্ঞাপন
সূত্র: বিবিসি, আলজাজিরা