তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ভেজনেসিলার (Vezneciler) জেলায় একটি বাস স্টপের কাছাকাছি একটা গাড়ী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।বিস্ফোরণে এগার জন নিহত হয় এবং অনেক লোক আহত হয়।

ঘটনাস্থল থেকে এম্বুলেন্সের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

সিএনএন তুরস্ক থেকে বলা হয়, পূর্বে থেকে সেখানে একটা গাড়ী পার্কিংএ ছিল যখন একটি পুলিশের গাড়ি পাশ দিয়ে যাচ্ছিল ঠিক তখনই বিস্ফোরণটা ঘটে।

এই ঘটনার জন্য কেউ এখনও পর্যন্ত দায় স্বীকার করে নি।কিন্তু কুর্দি জঙ্গি, ডয়েশ(Daesh) সন্ত্রাসী ও মৌলবাদী বামপন্থীরা সম্প্রতি তুরস্ক আক্রমণের পরিকল্পনায় ক্রমান্বয়ে এগিয়ে য়াওয়ার চিন্তা করছে।

এছাড়ও তুরস্কে এই বছরের মধ্যে চারটি ঘটনা ঘটে। যার মধ্যে দুইটি পর্যটন অঞ্চলে এবং দুইটি গাড়ী বোমা বিস্ফোরণ।যা তাদেরকে আরও গভীর ভাবনায় ফেলে দেয়।

জেড