সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে বৃহস্পতিবার বিষাক্ত পানি পান করে ৫০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের অধিকাংশই শিশু।

সিএনএন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিষাক্ত পানি পান করে অসুস্থ হয়ে পড়ে প্রায় ১৫০ জন। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে প্রায় ৫০ জনের। তবে কীভাবে পানিতে বিষক্রিয়ার ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি খাবার পানি পরিশোধনে নতুন একটি যন্ত্র বসানো হয়েছিল। তা সত্ত্বেও কীভাবে এই বিষক্রিয়ার ঘটনা ঘটল তা ভাবিয়ে তুলেছে প্রশাসনিক কর্মকর্তাদের।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে বেশিরভাগই শিশু। প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

কেএইচ