ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি যাত্রীবাহী গাড়ি উল্টে গিয়ে অন্তত ৬ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। গাড়িটি গড়িয়ে ৩০০ ফুট নিচের একটি গিরিখাতে পড়ে যায়।

কাশ্মীরের বানীহল উপশহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

গাড়িটিতে ১০ যাত্রী ছিলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল প্রায় সোয়া ৬টায় এ ঘটনা ঘটে। ঝরণা দেখতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুই জনকে রাজধানী শ্রীনগরের সোউরায় অবস্থিত শের-কাশ্মির ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্স হাসপাতালে ও অপর দুই জনকে রামবান ডিস্ট্রিক্টহাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ