সিরিয়ার আলেপ্পোর একটি গোয়েন্দা দফতরের ভবনে হামলা চালিয়েছে বিদ্রোহীরা। দুই পক্ষের সূত্র একটি পর্যবেক্ষণ সংস্থা এই তথ্য জানিয়েছে। এ ঘটনায় অন্তত ৩৪ জন নিহত হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বুধবার আলেপ্পোর পশ্চিমাঞ্চলে বিমান বাহিনীর গোয়েন্দা দপ্তর লক্ষ্য করে চালানো হামলা ও এক শক্তিশালী বোমা বিস্ফোরণে সরকারি নিরাপত্তা বাহিনীর অন্তত ২০ সদস্য ও ১৪ বিদ্রোহী নিহত হয়েছে।

আল-কায়েদার সাথে সম্পর্কিত নুসরা ফ্রন্ট, মুহাজিরিন ও আনসার আর্মি এই হামলার দায় স্বীকার করেছে বলে জানা গেছে। 

সিরীয় সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে, গোয়েন্দা সদর দফতরের কাছে একটি সুড়ঙ্গে শক্তিশালী বোমা বিস্ফোরণের মধ্য দিয়ে হামলাটি শুরু হয়। হামলায় ভবনটির একটি অংশ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে সরকার বাহিনী ও বিদ্রোহীরা।

আলেপ্পোর পূর্বাঞ্চল থেকে এএফপি’র এক সাংবাদিক জানায়, প্রচন্ড বিস্ফোরণের শব্দটি গোটা শহরেই শোনা গেছে।

সরকারি বাহিনী বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে এই হামলা প্রতিহত করে।সরকারি বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে টিকতে না পেরে বিদ্রোহীরা পিছু হটে।

জেআই