ইরাকের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হায়দার আল-আবাদিকে সরকার গঠন করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফুয়াদ মাসুম।
টিভি ভাষণে তিনি বলেন, আবাদি নতুন সরকার গঠনে সফল হবেন যেটা "ইরাকি জনগণকে রক্ষা" করবে।
ইরাকের শিয়াদলগুলো বর্তমান প্রধানমন্ত্রী নূরী আল মালিকির পরিবর্তে আল-আবাদিকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনিত করেছে।
কিন্তু নূরী আল-মালিকি বলেছেন, তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী পদের জন্য দাড়াতে চান। এদিকে, আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর মালিকিপন্থী সদস্যরা রাতেরবেলা বাগদাদের গুরুত্বপূর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। সূত্র: বিবিসি।
ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





