মিসরের মধ্যস্ততায় অস্ত্রবিরতিতে সম্মত হওয়ার পর গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরাইল অস্ত্রবিরতির ব্যাপারে সম্মত হওয়ার মাত্র ৬ ঘন্টার মাথায় হামলা চালাল দেশটি।

মিসরের কায়রোতে আলোচনার পর মঙ্গলবার সকালে অস্ত্রবিরতিতে সম্মত হয়েছিল ইসরাইল। তবে হামাসের সশস্ত্র বিভাগ বিনা শর্তে এই আত্মসমর্পণ মেনে নিতে সম্মত হয়নি।

হামাসের বক্তব্য হলো, বন্দী ফিলিস্তিনিদের মুক্তি এবং গাজার উপর থেকে ইসরাইল অবরোধ তুলে না নিলে তারা  অস্ত্র বিরতিতে যাবে না।

উল্লেখ্য, টানা দিন ধরে ফিলিস্তিন অধিকৃত গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত ১৯২ জন নিহত হয়েছে। নিহতদের তিন চতুর্থাংশ বেসামরিক নাগরিক বলে জানিয়েছে জাতিসংঘ। অপরদিকে ইসরায়েলের কোনো নাগরিক নিহতের খবর পাওয়া যায়নি। সূত্র: বিবিসি।

ঢাকা, ১৫জুলাই (টাইমনিউজবিডি.কম)// টিআই