ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে বড় রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাসের দুর্নীতি তদন্ত না করার নির্দেশ দিয়ে মন্ত্রিত্ব হারিয়েছেন রোমেরো জুকা।
এ সংক্রান্ত একটি অডিও টেপ ফাঁস হওয়ার পর পরিকল্পনামন্ত্রীর থেকে তাকে সরিয়ে দেয়া হয়েছে। খবর বিবিসির।
রোমেরো জুকা দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মিশেল তেমেরের ঘনিষ্ট বলে পরিচিত। এ ঘটনার পর একটি বড় ধাক্কায় খেলেন তেমের।
দুর্নীতির ঘটনা তদন্ত সংক্রান্ত রোমেরো জুকার কথোপকথন দেশটির পত্রিকা ফলহা ডি সাও পাওলো পত্রিকা প্রকাশ করে।
এতে তাকে রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাসের দুর্নীতি তদন্ত না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিতে শোনা গেছে।
অডিও টেপের কণ্ঠটি নিজের স্বীকার করলেও রোমেরো জুকা কোনো ধরনের ষড়যন্ত্রের খবর নাকচ করে দেন। তিনি বলেন, পত্রিকায় তার কথার ভুল ব্যখ্যা দেয়া হয়েছে।
এসএম





