মালির কেন্দ্রীয় মোপতিতে খনি বিস্ফোরণে দেশটির তিন সেনা নিহত হয়েছেন। সেনাদের বহনকারী গাড়ি মাটিতে পেতে রাখা খনিতে আঘাত করলে সেটি বিস্ফোরিত হয় বলে জানিয়েছেন বিবিসি।

এ ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী খনি পেতে রাখার দায় স্বীকার করেনি।

ওএফ