প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এর আগে গণমাধ্যমে খবর বেরিয়েছিল মোদীর শপথ অনুষ্ঠানে নওয়াজ শরীফ আসতে খুবই আগ্রহী। তবে তিনি যদি না আসেন তবে প্রতিনিধি পাঠাবেন এটা নিশ্চিত। কিন্তু শনিবার দুপুরে বিবিসি জানিয়েছে, প্রতিনিধি নন, প্রধানমন্ত্রী নওয়াজ নিজেই অংশ নিবেন মোদীর শপথ অনুষ্ঠানে। তবে, বিস্তারিত এখনও জানা যায়নি। এর আগের খবর অনুযায়ী, মোদীর শপথ অনুষ্ঠানে পাকিস্তানের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন নওয়াজ শরীফের গণমাধ্যম উপদেষ্টা তারেক আজিম। তিনি জানান, নওয়াজ শরীফ খুবই আগ্রহী তবে তিনি নিরাপত্তা বিভাগের চাপের মুখে ছিলেন। এর আগে বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানিয়েছিল, মোদীর শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর যোগদান অনিশ্চিত। দূতাবাসের মুখপাত্র তাসনিম আসলাম জানিয়েছিলেন, শপথের পরিবর্তিত তারিখ (২৬ মে) সম্বলিত দাওয়াত গ্রহণ করা হয়েছে। তবে সফরের ব্যাপারে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে এ বিষয়ে মতামত জানাবেন। যদিও এর আগে পাকিস্তানের কয়েকটি মিডিয়ায় প্রকাশিত হয়েছে নওয়াজ মোদীর শপথ অনুষ্ঠানে যোগদান করছেন না। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে ভারতকে আমন্ত্রণ জানানোর পরেও যোগদান না করার প্রতিশোধ নিতেই নাকি এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এমন খবর বৃহস্পতিবার অস্বীকার করে পাকিস্তান। উল্লেখ্য, নওয়াজ শরীফ সার্কভুক্ত দেশগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। ইতোমধ্যেই নওয়াজসহ প্রতিবেশি সার্কের সদস্য দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন মোদী। ভারতের ইতিহাসে এ ধরনের আমন্ত্রণ এটাই প্রথম। আগামী সোমবার ভারতের ১৫তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। সূত্র: বিবিসি, ডন অনলাইন ও এনডিটিভি [b]ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
মোদীর শপথ অনুষ্ঠানে অংশ নিবেন নওয়াজ শরীফ
প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এর আগে গণমাধ্যমে খবর বেরিয়েছিল মোদীর শপথ অনুষ্ঠানে নওয়াজ শরীফ আসতে খুবই আগ্রহী। তবে তিনি যদি না আসেন তবে প্রতিনিধি পাঠাবেন এটা নিশ্চিত। কিন্তু শনিবার দুপুরে বিবিসি জানিয়েছে, প্রতিনিধি নন, প্রধানমন্ত্রী নওয়াজ নিজেই অংশ নিবেন মোদীর শপথ অনুষ্ঠানে।





