আফগানিস্তানে পুলিশকে লক্ষ্য করে চালানো বোমা হামলায় কমপক্ষে ১৪ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছেন।
রাজধানী কাবুলের দক্ষিণে গজনি শহরে বৃহস্পতিবার পুলিশকে লক্ষ্য করে ২টি গাড়ি বোমা হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। এ বিস্ফোরণে বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ আলজাজিরাকে পাঠানো এক বার্তায় এ হামলায় দায়িত্ব স্বীকার করেছেন।
ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





