মাত্র পাঁচ বছর বয়সেই বিশ্ব রেকর্ড গড়লো ভারতের এক শিশু।এ কোনো খেলার রেকর্ড নয়, এ হলো বিশ্বের সবচেয়ে লম্বা হওয়ার রেকর্ড।মাত্র পাচঁ বছরেই তারউচ্চতা গিয়ে দাঁড়িয়েছে ৫ ফুট ৭ ইঞ্চিতে।
আমরা সবাই জানি করণ সিংয়ের কথা।আড়াই বছর বয়সেই একই ধরনের আরেকটি রেকর্ড করেছিলো করণ।
উচ্চতার কারণে ইতিমধ্যেই রেকর্ড করেছে এই ভারতীয় শিশু। বর্তমানে করণই হচ্ছে বিশ্বের সবচেয়ে লম্বা শিশু।
দৈত্যাকৃতির এই শিশুটি ইতিমধ্যেই উচ্চতা এবং ওজনের জন্য গিনিস বুকে নাম উঠিয়ে ফেলেছে। অবশ্য তার মাও কম লম্বা নন। ৭ ফুট ৩ ইঞ্চি উচ্চতা নিয়ে তার মা শোয়েতলানা সিং গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। তবে মা-বেটার তুলনায় বাবাটি একটু পিছিয়েই রয়েছেন। তার উচ্চতা মাত্র ৬ ফুট ৭ ইঞ্চি!
ইআর





