ভূমধ্যসাগরে জঙ্গি বিমানের মহড়া শুরু করেছে রাশিয়া। ইউক্রেন নিয়ে পশ্চিমাদের সাথে বিশেষ করে আমেরিকার সঙ্গে টানাপোড়েনের মধ্যেই এই মহড়া শুরু করলো রাশিয়া। ফলে তা এ অঞ্চলে আরো উত্তেজনা ছড়াবে বলে ধারণা করা হচ্ছে। খবর ওয়ার্ল্ডবুলেটিনের।
রাশিয়ার নৌবাহিনীর মুখপাত্র ভাদিম সার্গা দেশটির সরকারি বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, অ্যাডমিরাল কুয়েজনেটসভ বিমানতরী থেকে মহড়া চালানো হচ্ছে। বিমানতরীটি গত মাসে সাইপ্রাসের নিকট নোঙ্গর ফেলে।
তবে, রাশিয়া জানিয়েছে, এটা তাদের 'নিয়মিত' মহড়ার অংশ। অন্যদিকে, ইউক্রেনের নিকট কৃষ্ণ সাগরে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী একটি রণতরী পাঠিয়েছে আমেরিকা। আমেরিকাও এটিকে তাদের 'নিয়মিত' মহড়ার অংশ বলে জানিয়েছে।
রাশিয়ার বিমান মহড়ায় অংশ নিয়েছে অত্যাধুনিক এসইউ-৩৩ যুদ্ধবিমান, কামোভ কা-২৭ নামের সাবমেরিন বিধ্বংসী হেলিকপ্টার।
ইউক্রেনের ক্রিমিয়ায় সামরিক শক্তির বহিপ্রকাশ ঘটাতেই রাশিয়া এ মহড়া চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় স্বায়ত্তশাসিত এ উপদ্বীপটি রাশিয়ায় যোগ দিতে চাচ্ছে। রাশিয়াও তাকে(ক্রিমিয়োকে) পেতে আগ্রহী। কিন্তু ইউক্রেন ও পশ্চিমা বিশ্ব এর ঘোর বিরোধী। এটি নিয়ে দেখা দিয়েছে উত্তেজনা। ক্রিমিয়ায় রাশিয়া ইতিমধ্যে সেনা মোতায়েন করে রেখেছে। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
[b]ঢাকা, ১৪ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এমএ [/b]