ইহুদিবাদী ইসরাইল গৃহযুদ্ধের পথে রয়েছে বলে মন্তব্য করেছেন সেখানকার বিরোধী নেতা ইসাক হেরজগ।
তিনি বলেছেন, ডানপন্থি রাজনীতিকরা ইসরাইলের ভেতরে ঘৃণা ও বর্ণবাদ ছড়িয়ে দিচ্ছেন যার কারণে গৃহযুদ্ধের আশঙ্কা বাড়ছে।
হেরজগ বলেছেন, “ঘৃণা, বর্ণবাদ, অন্ধকার এবং বেড়ে চলা হত্যাকাণ্ড ও গুপ্তহত্যার কারণে আমরা গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছি।”
তিনি বলেন, ইহুদি সামরিক রাবাইরা নারীদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন; তেমনি করে ইহুদিদের বিভিন্ন গ্রুপের মধ্যে নানা রকমের ঘৃণা ও বিদ্বষ ছড়ানো হচ্ছে।
৫৬ বছর বয়সী লেবার পার্টির চেয়ারম্যান হেরজগ আরো বলেন, এ ধরনের ঘৃণা, বিদ্বেষ ও বর্ণবাদী চিন্তা ছড়িয়ে পড়ার সুযোগ নিচ্ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন।
তিনি পরিষ্কার করে বলেছেন, “ঘৃণা-বিদ্বেষের এই বীজ ইসরাইলকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবে। প্রশাসনের ছত্রচ্ছায়ায় এ হিংসা-বিদ্বেষ ছড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি আরো বলেন, ক্ষমতাসীনরা এর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে নীরব রয়েছেন।”
এসএম





