চীনের চংচিং শহরের একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় ১৩ জন নিহতের খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম সিনহুয়া। এ ঘটনায় খনির ভেতরে ২০ জন আটক পড়েছেন।
সোমবারের (৩১ অক্টোবর) ওই বিস্ফোরণের ঘটনায় প্রাথমিক ৩৩ জন আটকা পড়ার খবর জানা যায়। কিন্তু মঙ্গলবার (০১ নভেম্বর) সকালে আটকাপড়াদের মধ্যে ১৩ জন নিহতের খবর নিশ্চিত করে কর্তৃপক্ষ।
এখন পর্যন্ত খনিটি বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। অন্তত দু’শ’ উদ্ধারকর্মী উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, খনিটির ৩৫ জন শ্রমিকের মধ্যে মাত্র দুজন বের হতে পেরেছিলেন। লাইসু শহরের জিংনশাগু নামের খনিটি ব্যক্তিমালিকানায় পরিচালিত।
নিরাপত্তা ঝুঁকির কারণে ব্যক্তিগত এ শহরের ১১টি মালিকানাধীন খনি থেকে কয়লা উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করেছিল কর্তৃপক্ষ। এসব খনি থেকে প্রতি বছর ৬০ হাজার টন কয়লা উত্তোলন করা হতো।
বিশ্বের সর্ববৃহৎ কয়লা উত্তোলনকারী দেশ চীনে প্রায়ই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
এমই





