আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালসহ তিনজনের বেশি যাত্রী বহনের দায়ে এক অটোরিকশা চালককে জরিমানা করেছে মুম্বাই পুলিশ। মঙ্গলবার এ ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।
তবে, কেজরিওয়ালের প্রতি বিদ্বেষ করে নয়, ট্রাফিক আইন ভঙ্গ করায় অটো চালককে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কেজরিওয়াল দিল্লি থেকে মুম্বাইয়ে বিমানে করে উড়ে যান। পরে বিমানবন্দর থেকে অটোরিকশায় করে রেল স্টেশনে যাওয়ার জন্য উঠেন। তার উদ্দেশ্য ছিল আন্ধেরি রেলস্টেশন থেকে মুম্বাইয়ের দক্ষিণে চার্চগেট রেলস্টেশনে যাওয়া।
মুম্বাই পুলিশের অতিরিক্ত কমিশনার কাইসার খালিদ জানিয়েছেন, তিনজনের বেশি যাত্রী বহন করায় অটোচালককে জরিমানা করা হয়েছে। সূত্র: এনডিটিভি
[b]ঢাকা, ১৩ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এমএ
[/b]