জাপানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিকটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭। এ ঘটনায় দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে ছোট আকারের সুনামিও হয়েছে।
স্থানীয় সময় শনিবার এ ভূমিকম্প অনুভূত হয়।
জাপান মেট্রোলজিক্যাল এজেন্সি (জেএমএ) বলছে, এক ফুট উচ্চতার এ (৩০ সেন্টিমিটার) সুনামিতে দক্ষিণাঞ্চলীয় দ্বীপ নিকানোশিমা এলাকা তলিয়ে যায়।
তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে কাগোশিমা ও স্যাটসুনান দ্বীপে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এ অঞ্চল থেকে ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬ মাইল)।
এসএইচ





