উত্তর কোরিয়ার আজ (বৃহস্পতিবার) আমেরিকার প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেছে, যুদ্ধের বিপর্যয় ঠেকাতে চাইলে ওয়াশিংটনকে বৈরী নীতি ত্যাগ করতে হবে।
সনি পিকচার্সে কথিত সাইবার হামলার অভিযোগে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আমেরিকার নতুন নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করে দেশটির শীর্ষ সামরিক সংস্থা ন্যাশনাল ডিফেন্স কমিশন বা এনডিসি।
এনডিসি’র বিবৃতি প্রকাশ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ।
এতে বলা হয়েছে, নিজ ভূমিতে কখনোই গুলি বা গোলার আঘাতের অভিজ্ঞতা হয় নি আমেরিকার; কাজেই যুদ্ধের বিপর্যয় ঠেকাতে চাইলে আমেরিকার বৈরী নীতি ত্যাগ করা উচিত।
বিবৃতিতে আমেরিকার সঙ্গে যৌথ মহড়া বাতিলের জন্য দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, সংলাপ না সংঘাত চায়, সে বিষয়ে দক্ষিণ কোরিয় কর্তৃপক্ষের পরিষ্কার ভূমিকা গ্রহণ করা উচিত।
উল্লেখ্য, গতকাল বুধবার 'সনি পিকচার্সে সাইবার হামলা জন্য উত্তর কোরিয়া দায়ী' এফ বি আই প্রধানের এমন বক্তব্যের পর এই হুশিয়ারি দেয়া হয় উত্তর কোরিয়ার পক্ষ থেকে।
ইআর





