প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ সলোমান আইল্যান্ডে ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
শনিবার সকালে বাংলাদেশ সময় আটটা ২৭ মিনিটে আঘাত হানে ভূমিকম্পটি।
এর উৎপত্তিস্থল ছিলো ভূপৃষ্ঠের ১২ কিলোমিটার নিচে।
স্থানটি সলোমান আইল্যান্ডের লাতা দ্বীপ থেকে ৮৩ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত।
ভূমিকম্পের ঘটনায় এখনও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
এমকে





