ইসরাইলের পরমাণু বোমা তৈরির জন্য ১৯৬০ এর দশকে গোপন অর্থের যোগান দিয়েছিল পশ্চিম জার্মানি।
১০ সালা কথিত ঋণের আওতায় ইসরাইলের নেগেভ মরুভূমির দিমানো পরমাণু স্থাপনা উন্নয়নে মোট ৫০ কোটি ডলার দেয়া হয়েছিল। জার্মান চ্যান্সেলর কোনরাড আডেনাওয়ার’এর সররকার এ গোপন অর্থের যোগান দিয়েছিল বলে জানিয়েছে দেশটির দৈনিক ডাই ওয়েল্ট।
এতে বলা হয়েছে, ইসরাইলের সাবেক প্রেসিডেন্ট সিমন পেরেস যখন তেল আবিবের পরমাণু প্রকল্পের দায়িত্বে ছিলেন তখন এই চুক্তি করা হয় এবং চুক্তিটি কখনোই আনুষ্ঠানিক ভাবে করা হয় নি।
খবরে আরো বলা হয়েছে, ১৯৬০ সালের ১৪ মে নিউ ইয়র্কের একটি হোটেলে ইসরাইলের তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড বেন-গুরিয়ানের সঙ্গে বৈঠক করেন আডেনাওয়ার।
এ বৈঠকে ইসরাইলকে ১০ সালা ঋণ দেয়ার বিষয় সম্মত হয় জার্মানি। সূত্র: রেডিও তেহরান।
ইআর





