মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি’র দল ব্রাদারহুডের আরও ৬৮২ নেতা-কর্মীর বিচার মঙ্গলবার শুরু হয়েছে।
এর আগে সোমবার দলটির ৫২৯ নেতা-কর্মীকে মৃত্যুদণ্ড দেয় মিনা প্রদেশের একটি আদালত। রায় ঘোষণার একদিন পর আজ ঐ একই আদালতে ৬৮২ জনের বিচার শুরু হয়েছে।
আদালতে যারা বিচারের মুখোমুখি হয়েছেন, তাদের মধ্যে ব্রাদারহুডের প্রধান মুহাম্মদ বাদিই'র (৭০) নাম রয়েছে।
ব্রাদারহুডের ৬৮২ নেতা-কর্মীর বিরুদ্ধে দুই পুলিশ হত্যার অভিযোগ আনা হয়েছে। গত আগস্টে কায়রোতে সংগঠনটির সমর্থকদের ওপর নিরাপত্তা বাহিনীর হামলার পর সৃষ্ট সহিংসতায় ওই দুই পুলিশ নিহত হয়।
অনিয়মের অভিযোগ এনে মঙ্গলবারের কোর্ট সেশন বয়কট করেছেন বিবাদীদের আইনজীবীরা।
বিবাদীদের একজন আইনজীবী আদেল আলী রয়াটার্সকে বলেন "আমরা (আদালতে) উপস্থিত হওয়া থেকে বিরত থেকেছি... কারণ বিচারক ফৌজদারি দণ্ডবিধি লঙ্ঘন করেছেন এবং আইনজীবীদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেননি"। তিনি আরো বলেন, বিবাদীদের মধ্যে ৭৭ জন আছেন হাজতে । বাকিরা জামিনে অথবা পলাতক রয়েছেন।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সোমবারের রায়ের নিন্দা জানিয়ে বলেছে, যথাযথ তদন্ত ছাড়াই মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়েছে। আর ব্রাদারহুড বলেছে, মিশরীয় আদালতের এ রায় মানবতা ও বিচারের সব মানদণ্ড লংঘন করেছে। সূত্র: রয়াটার্স, ওয়ার্ল্ডবুলেটিন, আইআরআইবি
[b]ঢাকা, ২৫ মার্চ (টাইমনিউজবিডি) // টিআই
[/b]
ব্রাদারহুডের আরও ৬৮২ নেতা-কর্মীর বিচার শুরু
বিবাদীদের একজন আইনজীবী আদেল আলী রয়াটার্সকে বলেন "আমরা (আদালতে) উপস্থিত হওয়া থেকে বিরত থেকেছি... কারণ বিচারক ফৌজদারি দণ্ডবিধি লঙ্ঘন করেছেন এবং আইনজীবীদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেননি"।
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা নির্ধারণ
মালয়েশিয়ায় কাজ করতে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না। কোনো মেডিকেল সেন্টার বেশি টাকা দাবি করলে বা হয়রানি করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষা আগামী ৩১ অক্টোবর ২০২৬ থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে শুরু হবে। এর আগে কোনো মেডিকেল পরীক্ষা করা বা করানো যাবে না। অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা খুব শিগগির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
হামলার আশঙ্কায় আরামকোর সদর দপ্তর থেকে কর্মীদের সরাচ্ছে সৌদি আরব
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সংঘাত বাড়তে থাকায় সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর ধাহরান সদর দপ্তর থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কর্মীদের অফিস ছেড়ে দূর থেকে কাজ করতে বলা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু
বাংলাদেশ থেকে আগামী ১ এপ্রিল ২০২৭ থেকে কর্মী নিয়োগ শুরু করবে জাপান। এ লক্ষ্যে কর্মসংস্থান দক্ষতা উন্নয়নবিষয়ক ইএসডিপি-এমওসি (মেমোরেন্ডাম অব কো-অপারেশন অন এমপ্লয়মেন্ট স্কিলস ডেভেলপমেন্ট) চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও জাপান। চুক্তির প্রাথমিক মেয়াদ পাঁচ বছর। মেয়াদ শেষে এটি স্বয়ংক্রিয়ভাবে আরো পাঁচ বছরের জন্য বাড়বে। ফলে চুক্তির মোট মেয়াদ হবে ১০ বছর।
যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস: এনবিআরের দুই কর্মী সাময়িক বরখাস্ত
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দুই কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) নিজ নিজ দপ্তর থেকে জারি করা পৃথক অফিস আদেশে তাঁদের বরখাস্তের কথা জানানো হয়।
















