মিশরে পবিত্র ঈদুল ফিতরের নামাজের পর গাজাবাসীর পক্ষে মিছিল করতে গিয়ে দুই মুসল্লি নিহত হয়েছেন। রাজধানী কায়রোর উপকণ্ঠে আল-ইমরানিয়া এলাকায় ইখওয়ানুল মুসলিমিনের কর্মীরা এ মিছিল বের করেছিলেন।
গাজায় ইসরাইলি আগ্রাসনের নিন্দা জানিয়ে বের করা এ মিছিলের ওপর পুলিশ গুলি চালালে ওই দুই ব্যক্তি নিহত হন। রাজধানী কায়রোর বিভিন্ন এলাকায়ও মিছিল ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। কায়রোর পুলিশ মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখী সব সড়ক বন্ধ করে দিয়েছে। ইরানের তাসনিম বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।
ঢাকা, ২৮ জুলাই, টাইমনিউজবিডি.কম, এএইচ





