ইউক্রেন ও রাশিয়ার দ্বন্দ্বের জেরে রাশিয়ার সঙ্গে ন্যাটো সম্পর্ক রাখবে কিনা তা বিবেচনা করছে বলে জানিয়েছেন জোটের মহাসচিব অ্যান্ডার্স ফগ রাসমুসেন।
রাসমুসেন বলেছেন, ‘ইউক্রেনের সার্বভৌমত্বকে রাশিয়া লঙ্ঘন করছে। দেশটির সঙ্গে সম্পর্ক বিবেচনা করা হচ্ছে। এমনকি সিরিয়াতে রাসায়নিক অস্ত্র অকার্যকর করার জন্য যে যৌথ কার্যক্রম রয়েছে সেটিকেও বাতিল করার কথা চিন্তা করছে ন্যাটো।’
তিনি বলেন, ‘রাশিয়ার সঙ্গে সম্পর্ক শিথিল করে ইউক্রেনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের দিকে নজর দেয়ার কথা ভাবছে ন্যাটো।’
রাশিয়ার ব্যাপারে ন্যাটোর এই অবস্থানের জবাবে ন্যাটোতে নিযুক্ত রাশিয়ার দূত বলেছেন, ‘রাশিয়ার সঙ্গে স্নায়ুযুদ্ধ যুগের নীতি ও কৌশল প্রয়োগ করা হচ্ছে।’
উদ্ভূত এই পরিস্থিতির মাঝেই মার্কিন প্রতিরক্ষা সচিব চাক হেগেল জানিয়েছেন, পোল্যান্ড এবং বাল্টিক অঞ্চলের আকাশ প্রতিরক্ষার জন্য দেশটি অতিরিক্ত সহায়তা দেবে। এরই অংশ হিসেবে পেন্টাগন থেকে আরও ছয়টি যুদ্ধবিমান অতিসত্বর পাঠানো হবে।
ইউক্রেন সঙ্কট সমাধানে প্যারিসে যে বৈঠক বসেছে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও ইউরোপিয়ান অন্যান্য দেশের মন্ত্রীদের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী দেখা করলেও ইউক্রেনের অন্তর্বর্তী সরকারের কারো সঙ্গে তিনি দেখা করেননি।
তবে বর্তমান সংকট সমাধানের জন্য জার্মানির চ্যান্সেলর আ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে নানা বিষয়ে টেলিফোনে কথা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
জাতিসংঘের প্রধান প্রতিনিধি রবার্ট সেরি ক্রিমিয়া পরিদর্শনে গেলেও সেখানে অস্ত্রধারী ব্যক্তিদের হুমকির ফলে তিনি ভ্রমণ সংক্ষিপ্ত করেছেন। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ৬ মার্চ (টাইমনিউজবিডডিটকম) // ইএইচ[/b]
আন্তর্জাতিক
রাশিয়ার সঙ্গে সম্পর্ক বিবেচনা করছে ন্যাটো
ইউক্রেন ও রাশিয়ার দ্বন্দ্বের জেরে রাশিয়ার সঙ্গে ন্যাটো সম্পর্ক রাখবে কিনা তা বিবেচনা করছে বলে জানিয়েছেন জোটের মহাসচিব অ্যান্ডার্স ফগ রাসমুসেন। রাসমুসেন বলেছেন, ‘ইউক্রেনের সার্বভৌমত্বকে রাশিয়া লঙ্ঘন করছে। দেশটির সঙ্গে সম্পর্ক বিবেচনা করা হচ্ছে। এমনকি সিরিয়াতে রাসায়নিক অস্ত্র অকার্যকর করার জন্য যে যৌথ কার্যক্রম রয়েছে সেটিকেও বাতিল করার কথা চিন্তা করছে ন্যাটো।’





