গ্রিসের অর্থনৈতিক উদ্ধার বা বেইলআউটের জন্য ইউরোপিয় ইউনিয়নের আরোপ করা কঠোর শর্তাবলীতে আশাতীতভাবে অনুমোদন দিয়েছে গ্রিক এমপিরা।

দেশটির প্রধানমন্ত্রী এলেক্সিস সিপ্রাস বলেছেন, তিনি নিজেও কৃচ্ছতা সাধনের নীতিতে বিশ্বাস করেন না, তবে গ্রিসকে ইউরোতে থাকতে হলে এটিই একমাত্র উপায়।

তবে সদ্যসাবেক অর্থমন্ত্রী ইয়ানিস ভারোফাকিসসহ ক্ষমতাসীন সিরিজা পার্টির অনেক এমপিও এসব শর্তের বিপক্ষে ভোট দিয়েছেন।

সংসদের ভেতরে এমপিরা আর রাজপথে উত্তেজিত জনতা এই বেলআউটের বিরোধিতা করছে।

ব্রাসেলস আগেই জানিয়েছিল, গ্রিসের অর্থনীতিকে পুনরায় চাঙ্গা করার বিষয়ে আবারো আলোচনায় বসার আগে ইইউ-এর শর্তগুলোকে মেনে নিতে হবে।

পরিকল্পনাটির পক্ষে ভোট দিতে সবাইকে অনুরোধ জানিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী এলেক্সিস সিপ্রাস।

নতুন এই পরিকল্পনায় কর বৃদ্ধি করা, অবসরে যাবার বয়স বাড়ানোসহ বেশ কিছু নীতিগত পরিবর্তন আসবে।

ইআর