তুরস্কে শুক্রবার দেশব্যাপী সন্দেহভাজন ইসলামিক স্টেট (আইএস) জিহাদি ও কুর্দি জঙ্গিদের বিরুদ্ধে একটি সমন্বিত অভিযান চালিয়ে ২৫১ জনকে আটক করা হয়েছে। দেশটিতে উপর্যুপরি ভয়াবহ সহিংসতার পর এ অভিযান চালানো হল।
তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ২৫১ জনকে আটক করা হয়েছে।’
এতে আরো বলা হয়, ১৩টি প্রদেশে এই অভিযান চালানো হয়।
জেডআই





