পাকিস্তান বলেছে, সৌদি আরবে মোতায়েন দেশটির সেনাবাহিনী সেখানকার অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব পালন করছে। ইয়েমেন যুদ্ধে অংশ নেয়ার জন্য পাক বাহিনীকে সৌদি আরবে মোতায়েন করা হয়নি বলেও উল্লেখ করা হয়েছে।

আজ(শুক্রবার) পাকিস্তানের আইনপ্রণেতাদের এসব কথা জানান পাক পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ।

পাক সংসদে সৌদি আরবে দেশটির সেনা মোতায়েন নিয়ে নীতি নির্ধারণী বক্তব্য দেন তিনি।

গত মাসের ১৫ তারিখে সৌদি আরবে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছিল পাক সেনাবাহিনী। বিরাজমান দ্বিপাক্ষিক চুক্তির আওতায় সৌদি আরবে সেনা পাঠানোর কথাও বলা হয়েছিল।

অবশ্য, পাক সংসদের উচ্চ এবং নিম্নকক্ষের আইনপ্রণেতারা সৌদি সেনা মোতায়েনের ফলাফল নিয়ে আপত্তি প্রকাশ করেছেন। আসিফকে পাক সেনা পাঠানোর বিষয়টি জাতীয় সংসদ ব্যাখ্যার নির্দেশ দেন স্পিকার আয়াজ সিদ্দিক।

আসিফ ০৯ মার্চ আরও বলেন, সৌদি আরবে কোনো আন্তঃসীমান্ত সংক্রান্ত তৎপরতায় অংশ নেয়নি পাক সেনারা। ইয়েমেন যুদ্ধে পাকিস্তান কোনো পক্ষাবলম্বন করবে না বলেও আইনপ্রণেতাদের নিশ্চিত করেন তিনি।

এমবি