ভারত মহাসাগর ও ওমান উপসাগরে যৌথ নৌমহড়া শুরু করেছে ইরান, রাশিয়া ও চীন।

শুক্রবার সকালে ‘মেরিন সিকিউরিটি বেল্ট’ নামের চার দিনের ওই মহড়া শুরু করে তিন দেশের নৌবাহিনী। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এএফপি।

ইরানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল হোসাইন খানজাদি বলেছেন, ওমান উপসাগরের চাহাবাহার বন্দর থেকে যৌথ নৌমহড়া শুরু হয়েছে। আঞ্চলিক নৌ-পথের সুরক্ষা নিশ্চিত করতে এই মহড়া শুরু হয়।

‘মেরিন সিক্যুরিটি বেল্ট’ নামের এ মহড়ার মূল প্রতিপাদ্য হচ্ছে ‘সার্বিক সহযোগিতা ও ঐক্যের ছায়াতলে শান্তি, বন্ধুত্ব এবং টেকসই নিরাপত্তা।

মহড়ায় আগুন লেগে যাওয়া জাহাজ উদ্ধার, জলদস্যুদের হাতে আটক জাহাজকে মুক্ত করা এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানাসহ নানাধরনের ট্যাকটিক্যাল অনুশীলন করা হয়েছে।
এএস