পাকিস্তানের উত্তরাঞ্চলে এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। আফগানিস্তান সীমান্তের কাছে ওই ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.১।

ভয়াবহ ভূমিকম্পের  আঘাতে ক্ষয়ক্ষতির বিবরণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পাকিস্তান সরকার বলছে, ভুমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালায়।

পুরো পাকিস্তানজুড়ে এবং দিল্লিসহ সমগ্র উত্তর ভারতে এই কম্পন অনুভব করা গেছে।

এসএম