স্বাভাবিকভাবে চা বাগানে বা জঙ্গল কেন্দ্রিক ভিমরুলের বসবাস দেখা যায়। কীট-পতঙ্গের ভিতরে ভয়ংকর হিসেবে ধরা হয় এই ভিমরুলকে। আর সেই ভিমরুল এখন মাথাব্যথার কারণ হিসেবে দাড়িয়েছে শ্রীলঙ্কায়।
অলরেডি শ্রীলঙ্কায় শুরু হয়ে গেছে চা বাগানে ভিমরুলের বিরুদ্ধে অভিযান। কারণ একটাই শ্রীলঙ্কা সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর শ্রীলঙ্কায় এসে তিনি এই চা বাগানে ঘুরতে আসবেন।
শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে ১২৫ কিলোমিটার পূর্বে হাটন এলাকার পুলিশ ওই চা-বাগান থেকে ভিমরুল তাড়াতে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে। মোদি ও তাঁর সফরসঙ্গীরা আগামী শুক্রবার ওই নয়নাভিরাম জায়গা সফর করবেন। বেসরকারি সংগঠন ‘বি প্রটেকশন অর্গানাইজেশন’ বলেছে, তারা দুটি এলাকা থেকে ভিমরুলের চাক সরিয়ে দিয়েছে। এখন ভারতীয় সফরকারীরা আগ্রাসী প্রাণীটির বাধা ছাড়াই হেলিকপ্টারযোগে সেখানে নামতে পারবেন।
ভিমরুল বিতাড়ন দলটির প্রধান তিসা বান্দারা থামাবাভিতা বলেন, স্থানীয় দুটি হেলিপ্যাডের কাছে ভিমরুলের দুটি বিশাল চাক ছিল। হেলিকপ্টার অবতরণকালে এরা বিরক্ত হয়ে অনেক সময় আশপাশের লোকজনের গায়ে হুল ফোটাতে শুরু করে। এখন এই ভিমরুলের পালকে সরিয়ে দেওয়ায় বিশেষ অতিথিরা নির্বিঘ্নে সফর করতে পারবেন।
থামাবাভিতা আরও বলেন, তাঁরা ওই প্রাণীগুলোকে মারেননি, বরং কাছাকাছি আরেকটি জঙ্গলে সেগুলোর পুনর্বাসন করেছেন। মোদির অবতরণের আগে তারা যাতে চা-বাগানে ফিরতে না পারে, সেই ব্যবস্থা করতে আরেকটি দল মোতায়েন করা হয়েছে।
জেড





