মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। দ্রুত পরিস্থিতি পাল্টে যাচ্ছে।
এই মুহূর্তে জো বাইডেন বেশ এগিয়ে গেছেন। তবে চূড়ান্ত ফলাফল পেতে আরো অনেক অপেক্ষা করতে হবে।
৪৩ টি অঙ্গরাজ্যের ফলাফল: বাইডেন জিতেছেন ২৪৩ টি ইলেকটোরাল ভোট, ট্রাম্প ২১৪ টি।
মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা ৫৩৮, জিততে হলে প্রয়োজন ২৭০টি ভোট।
এখন পর্যন্ত পাওয়া ফল বলছে, গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড অ্যারিজোনা, জর্জিয়া, উইসকনসিন এবং পেনসিলভিনিয়ায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
জো বাইডেন বলেছেন, এটা পরিস্কার যে তিনি মার্কিন প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় রাজ্যগুলোতে জয় পাচ্ছেন। যদিও মূল ফলাফল এখনো আসেনি।
'যখন গণনা শেষ হবে তখন আমরা বিশ্বাস করি আমরাই জয়ী হব', বলেন মি. বাইডেন।
ডোনাল্ড ট্রাম্প ২৩ টি অঙ্গরাজ্যে জয় পাবেন বলে পূর্বাভাস। এর মধ্যে রয়েছে টেক্সাস, ওহাইও এবং ফ্লোরিডা।
প্রেসিডেন্ট ট্রাম্প, প্রতারণার অভিযোগ এনেছেন, যদিও কোন প্রমাণ দেননি, তিনি বলেছেন তিনি সুপ্রিম কোর্টে যাবেন।
পেনসিলভানিয়া, উইসকনসিন, জর্জিয়া এবং মিশিগানে ভোট গণনা বন্ধ করার জন্য আইনের আশ্রয় নিয়েছে ট্রাম্প প্রচারণা শিবির।
বাইডেন প্রচারণা শিবির বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য 'আপত্তিকর' এবং তারা আরো বলছে 'গণনা বন্ধ হবে না'। তথ্য সূত্র- বিবিসি
এমবি





